নারায়ণগঞ্জ সদর উপজেলায় রেল ক্রসিংয়ের সময় বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে বাসের তিন যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো কয়েকজন। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের ১ নম্বর রেল গেট এলাকা দিয়ে একটি বাস বাস পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান এসব তথ্য নিশ্চিত করেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।










