কক্সবাজারের
টেকনাফে ৬৬৩ দশমিক ৯৬ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বারসহ এক রোহিঙ্গাকে
আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট
গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার
খন্দকার মুনিফ তকি বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মো. আরাফাত
(৩৫) টেকনাফ জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭ এর বাসিন্দা। খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে
স্বর্ণের একটি চালান অবৈধভাবে টেকনাফ স্থলবন্দরে প্রবেশ করবে। এই
সংবাদের প্রেক্ষিতে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন টেকনাফ টু কক্সবাজার
সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে ওই ব্যক্তিকে আটক করা
হয়।
পরে ওই ব্যাক্তিকে তল্লাশি করলে তার কোমড়ে
মোড়ানো রাবারের টিউবের মধ্যে ৬৬৩ দশমিক ৯৬
গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার পাওয়া যায়। বিজিবি বলছে, ওই স্বর্ণের বাজারমূল্য
৫৩ লাখ ২২ হাজার টাকার বেশি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যাক্তি দীর্ঘদিন
ধরে স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বিজিবি জানিয়েছে, তার বিরুদ্ধে
আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এজন্য তাকে টেকনাফ মডেল থানায় এবং
জব্দকৃত স্বর্ণের বার টেকনাফ কাস্টমস হাউজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর
করা হয়েছে।










