করোনায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক এসএম ওয়াহিদুজ্জামানের (৫৭) মৃত্যু হয়েছে। গতকাল ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি...রাজিউন)।

ওয়াহিদুজ্জামান ১৪ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে আজগর আলী হাসপাতালে ভর্তি হন। পরে তার শারীরিক অবস্থা আরো খারাপ হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে ২০ দিন লাইফসাপোর্টে থাকার পর গতকাল সকালে মারা যান তিনি।

অধ্যক্ষের মৃত্যুর খবর পেয়ে সরকারি আকবর আলী কলেজে শোকের ছায়া নেমে আসে। বহু শিক্ষার্থী কলেজে ছুটে আসেন।

সংশ্লিষ্টরা জানান, ওয়াহিদুজ্জামান প্রায় চার বছর উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুই পুত্র সন্তানের জনক।