ছয়দিন ‘নিখোঁজ’ থাকার পর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের খোঁজ মিলেছে। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে বাড়িতে ফিরেছেন তিনি। পরে নিখোঁজের বিষয়ে প্রশ্ন করলে আবু আসিফ জানান, নির্বাচনের আগে মানসিক মানসিক চাপ এড়াতে ঢাকায় অবস্থান করছিলেন তিনি।
তার স্ত্রী স্ত্রী মেহেরুন্নেছা জানান, নির্বাচনের আগে মানসিক চাপের কারণে ভীষণভাবে ভেঙে পড়েন আসিফ। এখনো তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন কিনা জিজ্ঞেস করলে মেহেরুন্নেছা বলেন, ‘ভুলে তিনি মোবাইল ফোনটি বাসায় ফেলে গিয়েছিলেন।’
প্রসঙ্গত, নির্বাচনের ৫ দিন আগে নিখোঁজ হয়েছিলেন আবু আসিফ আহমেদ। এর পর থেকে পরিবার বিভিন্ন জায়গায় সন্ধান করলেও তার কোনো খবর পায়নি। গত ৩১ জানুয়ারি বিকেলে তার স্ত্রী মেহেরুন্নেছা স্বামীর সন্ধানের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করনে। পরে তিনি আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নির্বাচন শেষ হলে আজ ভোরে বাড়ি ফেরেন তিনি।










