সিারজগঞ্জের তাড়াশে বেলুন নিয়ে খেলতে গিয়ে গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে আলী হাসান নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সায়মা ইসলাম এখবন নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘটেছে আজ রোববার (৩০ আগস্ট) সকালে উল্লাপাড়া উপজেলার রামকৃষপুর ইউনিয়নের আগরপুর গ্রামে।
চিকিৎসক সায়মা ইসলাম জানান, আজ সকালে উল্লাপাড়া উপজেলার রামকৃষপুর ইউনিয়নের আগরপুর গ্রামের আবেদ আলীর শিশু সন্তান হাসান আলী বেলুন নিয়ে খেলার সময় সেটি গলার ভেতরে ঢুকে যায়। শিশুটির শ্বাস বন্ধ হয়ে ছটফট করতে থাকলে স্বজনরা তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন । কিন্তু তার আগেই শিশুটি মারা গেছে।










