সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন গড়ে তোলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। 

গতকাল বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি প্রমুখ।