চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বিদেশী বিনিয়োগকারীরা। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে তারা সেখানে পরিদর্শনে যান।

পরিদর্শনের সময় তারা বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন এবং এ অঞ্চলের সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ ঘুরে দেখেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিনিয়োগ সম্ভাবনা ও জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার তুলে ধরতে বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা আয়োজিত বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শন করানো হচ্ছে।

এর অংশ হিসেবে সম্মেলনের প্রথম দিন সোমবার ৭০ জন বিনিয়োগকারীর একটি দল বিশেষ ফ্লাইটে চট্টগ্রামে যান। সেখানে তারা মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন।