জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। গতকাল দলের কেন্দ্রীয় দপ্তর থেকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ নোটিস পাঠানো হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিসের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

তবে ফজলুর রহমান বলেন, ‘আমাকে নোটিস দেয়ার কথা শুনেছি। কিন্তু নোটিস হাতে পাইনি। তাই এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বেসরকারি টেলিভিশনের একটি টকশোতে অংশ নিয়ে ‘৫ আগস্টের আন্দোলন পরিচালনায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির’ ফজলুর রহমানের এমন বক্তব্যে শীর্ষ নেতৃত্ব বিব্রত হন।