অহিংসা, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সুহাতা গ্রামের পীরবাড়িতে লেখক, কবি ও গুণীজন সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ সম্মেলনের আয়োজন করে। ফাউন্ডেশনের সভাপতি পীরজাদা নূরুল আবেদীনের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, অতিরিক্ত পুলিশ সুপার কবি নূরুল ইসলাম, কবি জয়দুল হোসেন, সাংবাদিক জাবেদ রহিম বিজন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, সুহাতা দরবার শরীফের পীর কবি মুহাম্মদ নূরুন্নবী প্রমুখ।