‘আপনার হৃৎস্পন্দন সচল রাখুন’ প্রতিপাদ্যে ‘বিশ্ব হার্ট দিবস ২০২৬’ উদযাপন করেছে ল্যাবএইড। দিবসটি উপলক্ষে গতকাল ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ফ্রি কার্ডিয়াক কনসালট্যান্সির আয়োজন করা হয়। এছাড়া হৃদরোগের প্রতিকার বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. মোহাসিন উদ্দিন। চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ডা. আবদুজ জাহের। প্যানেল অব এক্সপার্ট হিসেবে ছিলেন অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী, ডা. মো. লোকমান হোসাইন, ডা. অরুণ কুমার শর্মা, ডা. এস মোকাদ্দাস হোসেন (সাদী) ও ডা. নুর মোহাম্মদ। সঞ্চালনায় ছিলেন ডা. মাহবুবুর রহমান। এর আগে সকালে হার্ট দিবসের শোভাযাত্রার উদ্বোধন করেন ল্যাবএইড হাসপাতালের সিইও আহমদ দাউদ।