সিলেটে সৎমা ও বোনকে কুপিয়ে হতা করেছেন এক যুবক। তার দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন সৎভাইও।  গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট মহানগরের শাহপরান থানাধীন বিআইডিসি এলাকার মীর মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবিয়া বেগম (৩০) এবং তার মেয়ে মাহা (৯)।  গুরুতর আহত হয়েছেন রুবিয়ার ছেলে তাহসান (৭)।

এ ঘটনায় রুবিয়ার সৎছেলে আবাদ হোসেনকে আটক করেছে পুলিশ।

শাহপরান থানায় ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে আবাদ হোসেন ছুরি দিয়ে তার সৎমা, বোন ও ভাইকে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই মা ও বোন মারা যান। আর আহত অবস্থায় তার সৎভাই তাহসনাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর।

ওসি বলেন, আমি ঘটনাস্থলে আছি।  কী কারণে মা-বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানতে পারিনি।

তিনি বলেন, অভিযুক্তকে ছুরিসহ আটক করেছি। আর মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।