সিরাজঞ্জের তাড়াশে চারটি গাঁজার গাছসহ অঞ্জনা উরাঁও (৩৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রামের বাউস্ত পাড়ায় শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অঞ্জনা ওই গ্রামের সহদেব উরাঁওয়ের স্ত্রী।
তাড়াশ থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিজ বাড়ির আঙিনার মধ্যে তারা গাঁজা গাছের চাষ করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে সহদেবের স্ত্রী রঞ্জনাকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি থেকে চারটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়। ডালপালাসহ চারটি গাছের আনুমানিক ওজন ৪০ কেজি।
আজ শনিবার সকালে অঞ্জনাকে জেল হাজতে পাঠানো হয়েছে।










