নারায়ণগঞ্জে সেজান জুস কারখানায় শিশুরা কাজ করেছে কিনা তা খতিয়ে দেখছে র‌্যাব। গতকাল রূপগঞ্জের ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে জুস কারখানায় আগুনে আহত ও কর্মরত পাঁচ শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসহায়তা প্রদান অনুষ্ঠান শেষে এসব কথা বলেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কেএম আজাদ, মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র‌্যাব ১১-এর সিও লে. কর্নেল তানভীর মাহমুদ পাশাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।