সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. বেলাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর)  সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায়  প্রদান করেন। এসময় আসামি মো. বেলাল আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিররণে জানা যায়, ২০১০ সালে এনায়েতপুর থানার সাদিয়া চাঁদপুর গ্রামের মোছা. বিলকিছ খাতুনের সাথে বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামের মো. বেল্লাল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হত। ২০১৪ সালের ১৪ মে কথা কাটাকাটির এক পর্যায়ে মধ্যরাতে স্ত্রী বিলকিছকে শ্বাসরোধ করে হত্যা করেন বেল্লাল হোসেন।

এ ঘটনায় বিলকিছের ভাই মো. বেলাল হোসেন বাদি হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানির পরে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করে আসামিকে কারাগারে পাঠানো হয়।