নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেমরা-কালীগঞ্জ সড়কের কাঞ্চন সেতু থেকে ইছাখালী পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে রূপগঞ্জ ইউনিয়নের নিপীড়িত জনগণের ব্যানারে হারিন্দা গাবতলা এলাকায় স্থানীয়রা এ মানববন্ধন পালন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। এ সময় তারা আগামী ২৬ মার্চের মধ্যে সড়ক সংস্কারের দাবি জানান। এর মধ্যে সড়ক সংস্কার না হলে এশিয়ান হাইওয়ের কাঞ্চন সেতু এলাকা অবরোধ করার
হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।
চলচ্চিত্র নির্মাতা আমিনুল হকের সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য রাখেন স্থানীয় শিক্ষক দিদারুল ইসলাম, ব্যবসায়ী জিলান ভূঁইয়া, দুলাল মোল্লা, আমির হোসেন, যুবলীগ নেতা জমির আলী, ছাত্রলীগ নেতা আরিফ খান প্রমুখ।










