কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের
ছুরিকাঘাতে মুফতি জামাল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট)
সকাল ১০টার দিকে বালুখালী ১১ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত জামাল ওই ক্যাম্পের নজির আহমদের ছেলে।
ঘটনাটি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি
শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, ৩-৪ জন দুর্বৃত্ত মুফতি জামালকে
ঘর থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয় লোকজন চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে
যায়। পরে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কী কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি
উল্লেখ করে ওসি মোহাম্মদ আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের
মর্গে পাঠানো হয়েছে।










