কক্সবাজার
পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল সোমবার (১২ জুন)। প্রশাসন
জানিয়ছে, ১২ ওয়ার্ডের ৪৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে তাদের। নির্বাচন অফিস
জানিয়েছে, সবগুলো কেন্দ্রেই ভোট হবে ইভিএমে।
কক্সবাজার
জেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন জানান, একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের সব প্রস্তুতি নেয়া হয়েছে। ৪৩টি কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ২৪৫টি। কেন্দ্রগুলোতে
প্রিজাইডিংসহ ৪ শতাধিক কর্মকর্তা ভোটগ্রহণে
দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রকে সমান বিবেচনায় রেখে সার্বিক প্রস্তুতি নেয়া
হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও
পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রাথমিকভাবে
প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ১৪ সদস্যের পুলিশ, আনসার সার্বক্ষণিক অবস্থান করবেন। একই সঙ্গে পুলিশের টহল দল, বিজিবি ও র্যাব সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
মাঠে থাকবেন একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এরই মধ্যে বন্ধ হয়ে
শনিবার রাতে বন্ধ হয়ে গেছে সব ধরনের প্রচারণা। এছাড়া পৌর এলাকায় নিয়ন্ত্রণ করা হচ্ছে যানবাহন। প্রার্থীদের আচরণবিধি লক্ষ্য রাখছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ
আইনশৃঙ্খলা বাহিনী।
এবারের
নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থীসহ ৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার ৯৪
হাজার ৮১১ জন। এর মধ্যে নারী ৪৪ হাজার ৯২৬ জন।
কক্সবাজার
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, কক্সবাজার পৌরসভা নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ
রক্ষায় জেলা প্রশাসন তৎপর রয়েছে। নির্বাচনের আচরণবিধি রক্ষায়
কাজ করা হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পৌর এলাকায় ঘুরে ঘুরে কোথাও আচরণবিধি
লংঘন হচ্ছে কিনা তা দেখে ব্যবস্থা নিচ্ছেন। এজন্য ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট
কাজ করছেন।
এরই মধ্যে
মেয়র,
কাউন্সিলর প্রার্থীদের সতর্ক করার পাশাপাশি ১০ লাখ টাকার
বেশি জরিমানা আদায় করা হয়েছে বলেও জানান তিনি। এসব অভিযানে নির্বাচনী অবৈধ কার্যালয় বন্ধ ও পোস্টার
অপসারণও করা হয়েছে।
কক্সবাজারের
পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের যা করা প্রয়োজন নির্বাচন
কমিশনের দেয়া নির্দেশনা অনুযায়ী তারা সবই করছে।










