কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসওর মধ্যে গোলাগুলিতে আরএসওর এক সদস্য নিহত হয়েছে। সোমবার (১৯ জুন) উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও উখিয়ার পূর্ব দরগাহবিলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ৮টায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসওর মধ্যে গোলাগুলি হয়। এ সময় আরএসও সদস্য ইমান হোসেন (১৮) গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ক্যাম্প হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি জানান,
ইমান হোসেনের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য
কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।










