নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস অ্যান্ড বেভারেজের অঙ্গপ্রতিষ্ঠান সেজান জুস ফ্যাক্টরিতে আগুনে পুড়ে ৫২ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ সভা করেছে খেলাঘর আসর। সভা শেষে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্ব্বালন করা হয়। এছাড়া সংগঠনটির পক্ষ থেকে আহত শ্রমিকদের সুষ্ঠু চিকিৎসা ও শ্রমিকদের বেতন-ভাতা দ্রুত পরিশোধ করার দাবিও জানানো হয়।
নিতাইগঞ্জে অবস্থিত খেলাঘর জেলা কার্যালয়ের সামনে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, জেলার সাধারণ সম্পাদক ফারুক মহসিন, প্রমুখ।










