বিবিসি বাংলায় সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সালে নির্বাসিত হওয়ার পর এবারই কোনো গণমাধ্যমের মুখোমুখি হলেন তিনি। বিগত সরকারের সময় কোর্ট থেকে দেয়া আদেশ নিয়ে তার কথা বলার অধিকার বন্ধ করা হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
দলীয় নানা অনুষ্ঠানে উপস্থিত থাকলেও গণমাধ্যমের সঙ্গে এতদিন কথা বলেননি তারেক রহমান। এর কারণ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিগত স্বৈরাচারী সরকারের সময় কোর্ট থেকে আদেশ দিয়ে আমার কথা বলার অধিকার বন্ধ করা হয়েছিল। আমি যদি গণমাধ্যমের সঙ্গে কথা বলতাম, গণমাধ্যমের ছাপানোর ইচ্ছা থাকলেও তারা তা পারতো না।
তিনি আরো বলেন, তারা আমার কথা বন্ধ করতে চেয়েছিল। কিন্তু আমি থেমে থাকিনি। সামাজিক মাধ্যমসহ নানা পন্থায় আমি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। মানুষের কাছে পৌঁছিয়েছিও।










