ন্যাশনাল ইউনিটির (জাতীয় ঐক্য) ব্যাপারে উই আর সিনসিয়ার অ্যান্ড সিরিয়াস। কিন্তু উনি (তারেক রহমান) কী করবেন এটি হলো দেখার বিষয়। বণিক বার্তার কাছে গতকাল রাতে দেয়া এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ মন্তব্য করেন। দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরায় তাকে স্বাগত জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে গতকাল দেয়া পোস্টে তাকে স্বাগত জানিয়ে জামায়াত আমির লিখেছেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’










