কক্সবাজারের টেকনাফে চারটি স্বর্ণবারসহ আরাফাত (৩৫) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিষয়টি নিশ্চিত করেন। আটক আরাফাত টেকনাফ জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর বাসিন্দা। জব্দ করা স্বর্ণবার টেকনাফ কাস্টম হাউজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।