আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমুখ।