কক্সবাজারে দুই দিনব্যাপী ফুলের মেলা শুরু হয়েছে। গতকাল সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ময়দানে মেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ। ফুলের বাণিজ্যিক প্রসার বাড়াতে কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ মেলা আয়োজন করে এসডিসি অ্যাগ্রো লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কবির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পরিচালক খোন্দকার হামিদুল ইসলাম।