বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন এবং মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার জন্য উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার একমত পোষণ করেন।
পতাকা বৈঠক
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন এবং মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।










