বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘খালেদা জিয়ার দর্শন, আদর্শ ও চিন্তা-চেতনা ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। (খালেদা জিয়া) শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও তার আদর্শ ও রাজনৈতিক দর্শন জাতির পথনির্দেশক হয়ে থাকবে। দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বের মানুষ তার জন্য কাঁদছেন। তিনি মহাকাব্য ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব।’

গতকাল দুপুরে চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের ‘জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ’ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, শিক্ষাবিদ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য সুমন বড়ুয়া বক্তব্য দেন।