ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তানভীর মিয়া নামে এক চিংড়ি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই ব্যবসায়ী মাছের ভেতর মানবদেহের জন্য ক্ষতিকারক জেলি ঢুকিয়ে বিক্রি করছিলেন। মূলত ওজন বাড়াতেই তিনি এ পন্থা অবলম্বন করেন বলে জানান অভিযানে নেতৃত্ব দেয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈফ-আল-আরেফিন।