সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দুটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আজ বুধবার সকালে উপজেলার ভূঁইয়াগাতী নামক স্থানে সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। একটি ট্রাকে বিপুল পরিমাণ ভূট্টার বস্তা ছিল।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরনবী প্রধান জানান, ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা ও ড্রাইভারের অসর্তকতার কারণেই এই দুর্ঘটনা সংঘঠিত হয়েছে। ইতিমধ্যে হাইওয়ে থানা পুলিশ দ্রুত দুর্ঘটনা কবলিত স্থানটিকে ঘিরে রেখেছে।