গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে গণ অধিকার পরিষদ এর সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) যৌথ বিবৃতিতে তারা বলেন, নুরুল হক নুরের ওপর যেভাবে নৃশংস কায়দায় হামলা করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তা অপরাধের পর্যায়ে পড়ে। আমরা নুরসহ নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করি।

তারা অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।