করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বজরাপুর রেলগট গ্রামের শুকুর আলী (২৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি এলাকার আব্দুল খালেকের ছেলে।

গতকাল বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। কোহিনুর কেমিক্যাল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে গাজিপুর জেলার কাপাশিয়ায় কাজ করতেন তিনি। 

মৃত শুকুর আলীর ভাই শাহাদত আলী জানান, তিনদিন আগে গাজীপুর থেকে বাড়ি আসার পর তার জ্বর ও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। বৃহস্পতিবার সকালে তাকে উল্লাপাড়া উপজলা স্বাস্থ্য কমপ্লক্স নেয়া হয়।  ভেন্টিলেশন নেই, এমন কথা জানিয়ে তাকে সদর উপজলার বাগবাটি কভিড হাসপাতালে যেতে পরামর্শ দেয়া হয়। পরে সেখানে গেলেও ভর্তি না করে কভিড পরীক্ষার সনদ চাওয়া হয়। এরপর তারা দু’জন সরাসরি শহীদ এম. মনসুর আলী মডিকেল কলেজে যায়। সেখান গিয়ে ও তারা করোনার পরীক্ষা করতে ব্যর্থ হয়। অবশেষে রাতে বিনা চিকিৎসায় মারা যায় শুকুর আলী।

এদিকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনায়ার হোসন বলেন, তার যে করোনার উপসর্গ ছিল, সকালে তিনি হাসপাতাল আসলেও তা প্রকাশ করেননি।

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, মারা যাওয়ার পর জানা গেছে যে তার শরীরে করোনার উপসর্গ ছিল। তিনি যে করোনা উপসর্গ নিয়ে হাসপাতাল হাসপাতাল ঘুরে ফিরেছ, বিষয়টি আমরা অবহিত নই।

উল্লাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, প্রাথমিকভাবে বাড়িটি লকডাউনসহ যারা সংস্পর্শ এসেছ তাদের নমুনা সংগ্রহন ও লকডাউন রাখা হয়েছে।