অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, হাসান আরিফ দেশের খ্যাতনামা একজন আইনজীবী হিসেবে আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জনগণের কল্যাণে তিনি বর্তমানসহ দুইবার সরকারের উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আমি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহ রাব্বুল আলামীন তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এই দুআ করি।










