জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গতকাল সদর উপজেলার কালিসীমা গ্রামের কায়েম আলী মুন্সী বাড়ির উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। নাটাই দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমানের ব্যবস্থপনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূঁইয়া, সম্পাদক এমএএইচ মাহবুব আলম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন প্রমুখ।
বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।










