এবার বাংলা চ্যানেল পাড়ি দিলেন এক নারীসহ ৩১ সাঁতারু। গতকাল সকাল ৯টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ্পরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে এ সাঁতার শুরু হয়। এতে ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল পাড়ি দিয়ে বেলা আড়াইটার দিকে সাঁতার শেষ হয় প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। এবারের সাঁতারের আয়োজন করেছে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’। ২০০৬ সালে শুরু হওয়া বাংলা চ্যানেল সাঁতারের এবার ১৭তম আয়োজন।