নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী ডাক্তারদের বাড়ি-গাড়ির পেছনে না ছুটে মানুষের সেবায় আরো বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পশ্চিম দেওভোগ নগর স্বাস্থ্য কেন্দ্র-৩ কার্যালয়ে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেয়র আইভী বলেন, সোনারবাংলা ফাউন্ডেশনের সঙ্গে সিটি করপোরেশনের চুক্তি হয়েছে। তারা ১০ বেডের কিনডি ডায়ালাইসিস সেন্টার করবে। বর্তমানে আট বেড দিয়ে শুরু করেছে। তবে তারা কথা দিয়েছে অল্প কিছুদিনের মধ্যেই এটিকে তারা ১২ বেডে উন্নীত করবে। একই সঙ্গে মেয়র আইভী নারায়ণগঞ্জের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, নারায়ণগঞ্জে মা ও শিশুদের জন্য কোনো ভালো হাসপাতাল নেই।

উপস্থিত ছিলেন সোনারবাংলা ফাউন্ডেশনের সিনিয়র কনসালট্যান্ট সাবেক সচিব হোসনে আরা বেগম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, সোনারবাংলা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মোহাম্বদ ওয়াহিদ হোসেন প্রমুখ।