ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডোবার পানিতে ডুবে মোসাইবা আক্তার (৩) ও সানাউল হক (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বেলা আড়াইটার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু মোসাইবা ওই এলাকার জুয়েল মিয়ার মেয়ে এবং সানাউল হক কুমিল্লার হূদয় মিয়ার ছেলে।
বিনাউটি ইউনিয়ন পরিষদের সদস্য মনির হোসেন জানান, ঈদের ছুটিতে সানাউল তার পরিবারের সঙ্গে তিনলাখপীর এলাকার নানার বাড়ি বেড়াতে আসে। দুপুরে সে তার মামাতো বোন মোসাইবার সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় তারা সবার অজান্তে বাড়ির পেছনে একটি ডোবার পানিতে পড়ে ডুবে যায়। পরে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।










