চট্টগ্রামে আইনজীবীদের বিক্ষোভে অতিরিক্ত সরকারি কৌঁসুলির (পিপি) পদ থেকে পদত্যাগ করেছেন নেজাম উদ্দীন নামের এক আইনজীবী। গতকাল চট্টগ্রাম আদালত ভবনে এ ঘটনা ঘটে।

আইনজীবীদের অভিযোগ, একজন সরকারি কৌঁসুলি হয়ে নেজাম উদ্দীন পুলিশের ওপর হামলা ও আইনজীবী সাইফুল ইসলাম হত্যার সঙ্গে জড়িত আসামিদের পক্ষে আদালতে ওকালতনামা দিয়েছেন। নেজাম উদ্দীন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়ার জুনিয়র। এ কারণে তারও পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। পরে ওকালতনামা প্রত্যাহার করেন ওই আইনজীবী।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ‘আইনজীবী হত্যা ও পুলিশের ওপর হামলা মামলায় চট্টগ্রাম বারের কোনো আইনজীবীকে অংশ না নেয়ার অনুরোধ করা হয়েছিল।’