সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম সপরিবারে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় তার করোনা ‘পজিটিভ’ এসেছে বলে পুলিশ সুপারের কার্যালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
গতকাল শুক্রবার রাতে পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়, গত ক’দিন আগে পুলিশ সুপারের স্ত্রী ও মেয়েও করোনায় আক্রান্ত শনাক্ত হন।
দ্রুত আরোগ্য লাভে সিরাজগঞ্জবাসী ও সাধারণ মানুষের দোয়া প্রার্থনা করেছেন পুলিশ সুপার হাসিবুল আলম।
সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ এসএম হুমাযুন কবীর জানান, চিকিৎসক, পুলিশ, আইনজীবী, ব্যাংকার, পোস্টাল স্টাফ, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবীসহ জেলায় এ পর্যন্ত এক হাজার ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে ১০ ব্যক্তি মারাও গেছেন।










