কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকা থেকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক যুবকের নাম সাইফুল ইসলাম (২৬)। তিনি পালংখালী ইউনিয়নের ফাড়ির বিল এলাকার সামসুল আলমের ছেলে। 

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে কক্সবাজার র‌্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, ‘বুধবার (১৪ ডিসেম্বর) গভীর রাতে আটক সাইফুলের বসতবাড়ির সামনে পুতে রাখা অস্ত্র-গুলি ও ইয়াবা জব্দ করা হয়।’

তিনি জানান, জব্দের মধ্যে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ২০ রাউন্ড কার্তুজ ও দুই হাজার ইয়াবা রয়েছে।