সিরাজগঞ্জে ৫০ টাকার লোভ দেখিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছেন স্থানীয়রা। গতকাল শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম।আটক কালাম সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মধ্যপাড়া মহল্লার মৃত মেছের আলী শেখের ছেলে।

এসআই মো. শরীফুল ইসলাম জানান, শনিবার দুপুরে ৫০ টাকার লোভ দেখিয়ে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে এক শিশুটিকে সদর উপজেলার খোকশাবাড়ী এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউট ও হর্টিকালচার সেন্টারের মাঝখানে নির্জন বিল এলাকায় নিয়ে যান কালাম। এ সময় বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে আসে। 

তাদের বিল থেকে ফিরতে বেশ কিছুক্ষণ দেরি হওয়ায় সন্দেহ হলে কয়েকজন খুঁজতে যান। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যাওয়ার সময় কালামকে হাতেনাতে আটক করে পুলিশে সোর্পদ করে স্থানীয়রা।