কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সা’দ (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।

বিচ কর্মী সুপারভাইজার মাহবুবুল আলম জানান, সাগরের পানিতে ডুবে মারা যাওয়া সা’দ গতকাল সকালে তার বন্ধুদের নিয়ে কক্সবাজারে বেড়াতে এসে কলাতলীর মোরশিদা রিসোর্টে ওঠেন। একই দিন বেলা দেড়টার দিকে সৈকতের লাবণী মার্কেট ও ট্যুরিস্ট পুলিশের অফিস বরাবর পয়েন্টে গোসল করতে নেমে এক পর্যায়ে স্রোতের টানে হারিয়ে যান। পরে সি সেভ লাইফ গার্ড ও বিচ কর্মীরা তাকে সমুদ্র থেকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।