প্রতারণার মাধ্যমে ১২ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের শ্বশুর জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরের দিকে সিরাজগঞ্জ শহরের এসএস রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা মঙ্গলবার রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার ভোরে মণ্ডল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মণ্ডল অটো ব্রিকস লিমিটেডের প্রতিনিধি আওলাদ হোসেন বাদী হয়ে ১২ কোটি ২ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়ার অভিযোগে মামলাটি করেন।










