ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদকের বদলে মিলল ভারত থেকে অবৈধ পথে আসা প্রায় ২ লাখ টাকা মূল্যের তিন বস্তা ব্লেজার। ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গত সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে শহরের দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তুবা লাইন বাসে ব্লেজার ভর্তি তিনটি বড় বস্তা জব্দ করা হয়েছে।