ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদের সেচ দক্ষতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। গতকাল দুপুরে জেলা শহরের শিমরাইল কান্দি বিএডিসি সেচ কমপ্লেক্সে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিএডিসি কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান। প্রশিক্ষণ দেন বিএডিসি ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী রুবায়েত ফয়সাল আল মাসুম, উপসহকারী প্রকৌশলী মো. জিসান উদ্দিন মো. আল আমিন। কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় ৩০ জন কৃষক অংশ নেন।