ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ বাজেট ঘোষণা করেন মেয়র নায়ার কবির। এতে আয় ধরা হয়েছে ১৬৭ কোটি ৭৮ লাখ ১৬ হাজার টাকা ও ব্যয় ১৬৩ কোটি ৯৪ লাখ ৫৫ হাজার টাকা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি ও সম্পাদক জাবেদ রহিম বিজন। স্বাগত বক্তব্য দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল কুদ্দুস।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাজেট ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ বাজেট ঘোষণা করেন মেয়র নায়ার কবির।










