নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে গতকাল সকালে কেন্দ্রীয় ছাত্রলীগ ইস্যু করা এক চিঠিতে এ কমিটি বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ চিঠিতে স্বাক্ষর  করেন। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি ছিলেন হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক ছিলেন হাসনাত রহমান বিন্দু।

নাম প্রকাশ না করার শর্তে মহানগর ছাত্রলীগের কয়েকজন নেতা বলেন,  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু ছিলেন একজন প্রভাবশালী সংসদ সদস্যের অনুসারী। ওই নেতার সঙ্গে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বিরোধ দীর্ঘদিনের। এ কারণে মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা আইভীর নির্বাচনে নিষ্ক্রিয় ছিলেন।