আত্মগোপনে থাকা চট্টগ্রাম-১৫ আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে রাজধানীর উত্তরা থেকে আটক করেছে ডিবি।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রোববার রাত ১০ টার দিকে নগরীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।










