রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য অর্থসহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট দেয়া হয়। পোস্টটি দেয়ার প্রায় আধা ঘণ্টা পর সেটিকে আর ওই পেজে খুঁজে পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্টটি সরিয়ে নেয়া হয়। তবে কী কারণে পোস্টটি সরিয়ে নেয়া হয়েছে, তা উল্লেখ করা হয়নি।










