সিরাজগঞ্জের সলঙ্গায় প্রকাশ্য দিবালোকে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে আপন চাচাতো ভাই। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শহরিয়ার পুর গ্রামে। 

জানা গেছে, থানার শহরিয়ারপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আশিক (২২) প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে আব্দুল কুদ্দুসের স্কুল পড়ুয়া মেয়ে, আপন চাচাতো বোন শাপলা খাতুনকে (১৪) কুপিয়ে হত্যা করে।

এ খবর নিশ্চিত করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড জেড তাজুল হুদা জানান, খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে  আশিককে গ্রেফতার করা হয়েছে। তবে হত্যার কারণ জানা যায়নি।  ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।