বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেন ও ব্রাজিলের রাষ্ট্রদূত। গতকাল ঢাকার বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে দুই রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক দুটি বৈঠক হয়েছে বলে জানিয়েছে দলটি।
জামায়াতের ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৯টার দিকে দলের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। তার সঙ্গে ছিলেন দূতাবাসের বাণিজ্য, রাজনীতি ও যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্ডিন। দুপুর ১২টায় আসেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস। এসব সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যসহ উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। দুই রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।










