শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরি করতে গতকাল যশোরে স্কুল ব্যাংকিং কনফারেন্স হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে যশোর সফটওয়্যার অ্যান্ড টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক যশোর সাউথ জোনের ডিজিএম মোস্তাফিজুর রহমান।
যশোরে স্কুল ব্যাংকিং কনফারেন্স
শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরি করতে গতকাল যশোরে স্কুল ব্যাংকিং কনফারেন্স হয়েছে।










